ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ২১৯ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মেধা বৃত্তি’ প্রদান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মেধা বৃত্তি’ প্রদান © টিডিসি সম্পাদিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ২০২৪ খ্রিষ্টাব্দের ‘সামার’ এবং ‘ফল’ সেমিস্টারের ২১৯জন শিক্ষার্থীকে একাডেমিক ভালো ফলাফলের জন্য ‘মেধা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ছাত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক বি চৌধুরী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক বি চৌধুরী মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। একইসঙ্গে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের এই উৎকর্ষতা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে নিজের, দেশের এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির প্রতি গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের এই অর্জনে গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো সাফল্যের জন্য তাদের উৎসাহিত করেন।

অধ্যাপক ড. শামস রহমান তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহায়ক ও সমৃদ্ধ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করেন, বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রাপ্তির কথা উল্লেখ করেন এবং শিক্ষায় লিঙ্গ সমতা বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, ডিনবৃন্দ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9