বিইউএফটিতে জমজমাট ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট

১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© জনসংযোগ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫ শুরু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হওয়া এই ফেস্ট চলবে আগামীকাল রবিবারও (১২ জানুয়ারি)। শতাধিক কোম্পানির অংশগ্রহণ এবং হাজারো চাকরিপ্রার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে চলছে জমজমাট এই ফেস্ট।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের প্রথম দিনে আজ একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের শতাধিক কোম্পানি, ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন। চাকরিপ্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগ কর্তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে ছিল কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা।

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সমাপনী আয়োজনে বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির, বিজিবিএ’র সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএপিএমইএ’র সভাপতি আল শাহরিয়ারের উপস্থিতিতে মুখরিত থাকবে।  

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানসিকতার পরিবর্তন বিষয়ে দক্ষতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রেড বা ডিগ্রি দিয়ে জীবন চলে না। ইংরেজি ভাষাগত দক্ষতা না থাকায় আমাদের অন্যের লিডারশিপ নিতে হচ্ছে।

এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9