সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা, প্রাইম এশিয়া শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা

০৭ জানুয়ারি ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

সচিবালয়ের সামনে রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী সচিবালয়ের গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে গেছেন।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬