পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

সরকার অনুমোদিত দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০তলা নতুন একাডেমিক ভবন ও পুরাতন একাডেমিক ভবনে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং আইন অনুষদে ভর্তিচ্ছুক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা ৫০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে ১ ঘন্টার পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছিল মুখরিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও প্রশাসকবৃন্দ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং অভিভাবকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। 

এ বছর স্প্রিং-২০২৫ সেমিস্টার থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বাংলা ও আইন বিভাগ চালু হয়েছে। নতুন চালু হওয়া মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ৪টি অনুষদে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েটসহ সর্বমোট ১৯টি প্রোগ্রাম চালু রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসারে পুণ্ড্র ইউনিভার্সিটি আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী বাই সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ বছরে দু’টি সেমিস্টার স্প্রিং ও সামার এই দুই সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

উল্লেখ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আসন খালি থাকা সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় ভর্তি পরীক্ষার মাধ্যমে স্প্রিং-২০২৫ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।

শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9