নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আসছে

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

নতুন করে আরো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাচ্ছে। প্রস্তাবিত নতুন এই উচ্চশিক্ষালয়টির নাম হবে সৃজনী বিশ্ববিদ্যালয়। ১১৭ তম বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদনের জন্য গত শুক্রবার (৩ জানুয়ারি) উচ্চিশিক্ষালয়টির ক্যাম্পাস পরিদর্শনে যায় তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ঝিনাইদহ জেলায় প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে ইউজিসির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উচ্চশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে সৃজনী বিশ্ববিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়।’

পরিদর্শনের সময় ইউজিসি প্রতিনিধি দল প্রস্তাবিত এই উচ্চশিক্ষালয়টির বিওটি’র সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পরিদর্শনকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, প্রস্তাবিত উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের সাথে মত বিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।

৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9