শীতার্ত মানুষের পাশে ইউআইইউ

০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
শীতার্ত মানুষের পাশে ইউআইইউ

শীতার্ত মানুষের পাশে ইউআইইউ © সৌজন্যে প্রাপ্ত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি খুলনা জেলার কয়রা উপজেলার কয়েকটি গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হত দরিদ্র মানুষদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হত দরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর তরুণ সদস্যরা।

নিজ ক্যাম্পাসে দুই সপ্তাহব্যাপী একটি ক্যাম্পেইন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করে। উক্ত ক্যাম্পেইনে ইউনিভার্সিটির শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ১০ সদস্যের একটি দল সরেজমিনে কয়রা উপজেলার কয়েকটি গ্রামের প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃতপক্ষে দরিদ্র এবং গরম কাপড়ের অভাবে ভুগছে এমন মানুষের তালিকা সংগ্রহ করে।

সংগ্রহকৃত মানুষের মাঝে শীতবস্ত্র এবং পেট্রোলিয়ম জেলি বিতরণ করা হয়। এই অনুদানগুলি কয়রা উপজেলার তিনটি গ্রামের ৭০০টিরও বেশি পরিবারকে সহায়তা করেছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই উদ্যোগের প্রটেকটিভ কেয়ার পার্টনার হিসেবে সহযোগিতা করে। 

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময় জনসেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9