এআইইউবি গেমস ২০২৪-এর পুরস্কার বিতরণী ও চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠিত

৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা

পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এআইইউবি গেমস ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা। এই অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় সাফ মহিলা চ্যাম্পিয়ন এবং ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর রানারআপ এআইইউবি দলকে।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে ১১টি ক্যাটাগরির ৫টি ভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মোট ২ হাজার ৫০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৬০ জন চ্যাম্পিয়ন ও রানার-আপকে ক্রেস্ট, প্রাইজমানি এবং সার্টিফিকেট প্রদান করা হয়। 

এছাড়া, বাংলাদেশ মহিলা ফুটবল দলের খেলোয়াড় এবং এআইইউবির শিক্ষার্থী কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারকে বাংলাদেশ মহিলা ফুটবলে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ এআইইউবি দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে : বিপ্লব…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন জুলাই শহীদদের ছবি মনে র…
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বিদায়ী ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সিটিজেন ইনিশিয়েটিভের উদ্বেগ
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে ছুরিকাঘাতে শিশু নিহত, পুলিশ হেফাজতে একজন
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সাতক্ষীরার আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের স্বীকৃতির দাবি …
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!