অ্যাওয়ার্ড পেল আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ

৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
অ্যাওয়ার্ড নিচ্ছে আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ

অ্যাওয়ার্ড নিচ্ছে আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ © টিডিসি ফটো

আই-ইইই বাংলাদেশ সেকশন আয়োজিতে এপ্রিশিয়েসন এন্ড অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাইম ইউনিভার্সিটি ‘আই- ইইই প্রমিজিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা অর্জন করে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার এফএরআরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়।

এ বছর আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্রাঞ্চের কাউন্সিলর মো. নাজমুল ইসলাম, উপদেষ্টা সুনির্মল কুমার বিশ্বাস, ব্রাঞ্চের চেয়ার তানভী সিদ্দিকী, সদস্য জাহিদুর রহমান, শাহরিয়ার হাসান রুমেল, মো. শরীফ, সিজানুর রহমান, আজমি আল ফাতেহী। 

সফলভাবে সেমিনার, ওয়ার্কশপ , গবেষণামূলক কাজ ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড.মোহাম্মদ মশিউল হক এবং সাবেক সেকশন চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিগণ।

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬
মুমিনুল ম্যাজিকে ভাঙল প্রোটিয়াদের বড় জুটি
  • ১৬ নভেম্বর ২০২৬
৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬
আট বছরেও শেষ হয়নি মেগা প্রকল্পের কাজ, ব্যয় বাড়ল ২৪২ কোটি
  • ১৬ নভেম্বর ২০২৬