নর্থ সাউথ ইউনিভার্সিটিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ব্র্যাক ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে ‘অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন’বিষয়ক চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে ‘অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন’বিষয়ক চুক্তি স্বাক্ষর © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে, যা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নেও ভূমিকা রাখবে।

এই উদ্ভাবনী চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ইউনিভার্সাল কালেকশন প্ল্যাটফর্মের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিউশন ফি কালেকশন প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করবে। ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কাজে লাগিয়ে এটি বাস্তবায়ন করা হবে।

এই অত্যাধুনিক সলিউশনটির ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন অনায়াসেই ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে টিউশন ফি জমা দিতে পারবেন, যা তাঁদের নির্বিঘ্ন ও ঝামেলাহীন ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মের ওপরও চাপ কমবে। প্রতিষ্ঠানটি লেনদেনের রিয়েল-টাইম আপডেট পাবে, যা তাদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নির্ভুল বৃদ্ধির পাশাপাশি রিকনসিলিয়েশন সুবিধাও প্রদান করবে।

১১ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ট্রানজেকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ সিস্টেমস মুনতাসির রহমান, ট্রানজেকশন ব্যাংকিংয়ের হেড অব প্রোডাক্ট জিয়া সাজিদ এবং বসুন্ধরা ব্রাঞ্চের ক্লাস্টার ম্যানেজার শেখ নাবিদুর রহমান।

উদ্যোগটি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ল্যান্ডস্কেপ ট্রান্সফরমেশন-যাত্রায় গ্রাহকদের উদ্ভাবনী সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল তদন্…
  • ২৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, সকালে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান…
  • ২৫ মার্চ ২০২৬
স্কুলে যাবার পথে প্রাণ গেল এক শিক্ষিকার
  • ২৫ মার্চ ২০২৬
ঈদে ১০ লাখ টাকার বরাদ্দ, তালিকা প্রকাশ করে হিসেব দিলেন হাসন…
  • ২৫ মার্চ ২০২৬
খালের ওপর ‘এতিম’ সেতু, দেখতে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
কক্সবাজারে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence