এনএসইউ আইন বিভাগে আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে সেমিনার 

২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
সেমিনার

সেমিনার © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ এই সেমিনারের আয়োজন করে। 

শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে তাদের সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য। 

সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এছাড়াও, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসি-এর মধ্যকার সম্পর্কের উপর আলোকপাত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো: রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ড. ইসতিয়াক আহমেদ। এছাড়াও, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। 

সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়। 

অধ্যাপক ড. মো: রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।

 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬