বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, চিকিৎসক কারাগারে

২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
কোতোয়ালি মডেল থানা

কোতোয়ালি মডেল থানা © সংগৃহীত

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

অভিযুক্ত চিকিৎসক ঢাকার উত্তর খান থানার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর ধান গবেষণা রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। বাদী কুড়িগ্রামের রৌমারী এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

মামলার এজাহারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ২০১৬ সালে আসামি শাকিলের সঙ্গে পরিচয় হয় বাদীর। তখন অভিযুক্ত ঢাকা সিটি কলেজের ছাত্র এবং বাদী ঢাকার হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিচয়ের পর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বাদীকে ধর্ষণ করে। পারিবারিকভাবে আসামিকে একাধিকবার বিয়ের কথা বলা হলেও নানা অজুহাতে টালবাহানা শুরু করে।

এজাহারের তথ্যমতে পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরে আসামি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ফরেনসিক বিভাগে চাকরি হয় এবং বরিশালে বসবাস শুরু করেন। বরিশালে এনেও একাধিকবার বাদীকে ধর্ষণ করা হয়। সর্বশেষ ২৪ ডিসেম্বর বিয়ের কথা কথা বলে বাদীকে বরিশাল আসতে বলে। পরে তাকে ধান গবেষণা রোডের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় বাদী বিয়ের কথা বললে আসামি টালবাহানা শুরু করে। পরে বাদী তার পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুনু সরকার বলেন, মামলার পরপরই পুলিশ আসামিকে তার বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

আদালতের জিআরও এনামুল বলেন, আসামিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে তার পক্ষে কেউ জামিন আবেদন করেননি। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

জীবনসঙ্গী হিসাবে কে ভালো, কে খারাপ, সিদ্ধান্ত নিতে নিজেকে ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১০ অক্টোবর প…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে তিন বিচারককে ঘিরে আইনজীবীদের ক্ষোভ, প্রত্যাহারের দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9