ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
শীতবস্ত্র বিতরণের সময়

শীতবস্ত্র বিতরণের সময় © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির, অ্যাডমিশন ডিরেক্টর মো: গিয়াস উদ্দিন, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, অ্যাডমিশন অফিসার মো: আরাফাত হোসাইন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো: রুহুল আমিন এবং স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। প্রতিবছরের মতো এবারেও সিরাজগঞ্জের কাজিপুর,সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয়। 

দিনব্যাপী সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় ৫ হাজার কম্বল ও কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence