প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে’ উদ্‌যাপিত

২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© জনসংযোগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ফ্যান্টাসি কিংডমে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’। গত শুক্রবার (২০ ডিসেম্বর)  প্রায় ৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সাকির হোসাইন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. শিহাব উদ্দিন এবং অ্যাডমিশন, প্রমোশন এন্ড পিআর এর ডেপুটি ডিরেক্টর জনাব জাহিদ হাসান। তাদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তোলে।

সারাদিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের ইভেন্ট, যা অংশগ্রহণকারীদের মনোরঞ্জন করেছে। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের মাধ্যমে দিনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীনবরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠান, যা উপস্থিত সবার মধ্যে উষ্ণ অনুভূতি সৃষ্টি করে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এমন একটি চমৎকার আয়োজনে অংশগ্রহণকারীরা অভিভূত এবং আনন্দিত।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9