বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনের ভর্তি মেলা শুরু

২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলার উদ্বোধন

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলার উদ্বোধন © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের পাঁচ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (২২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের প্রধান, সেকশন প্রধানসহ বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাঁদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন। এ ছাড়া মেলা চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

মেলা চলাকালে ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাঁদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল চারটা পর্যন্ত। মেলা শেষ হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬