সড়ক অবরোধ করে ফের আন্দোলন করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বনানীতে সড়ক অবরোধ করে আন্দোলন

বনানীতে সড়ক অবরোধ করে আন্দোলন © সংগৃহীত

পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাতের অর্থ পুনরুদ্ধারসহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ আন্দোলন করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বনানীর কাকলীর সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই ও স্থায়ী ক্যাম্পাস চাই। 

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বনানীতে রাস্তা অবরোধ করেছিল, আজও তারা সড়ক অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে যায়। এখন সব ধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9