জব ফেয়ার ২০২৪ অনুষ্ঠিত

এআইইউবিতে চাকুরি প্রার্থী-দাতাদের মিলনমেলা

২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
এআইইউবি’র জব ফেয়ারে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা।

এআইইউবি’র জব ফেয়ারে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। 

এবারের জব ফেয়ারে দেশের ১০০টিরও বেশি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো রয়েছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—আব্দুল মোনেম লিমিটেড, বিকাশ, ব্র‍্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নাভানা, পাঠাও, ক্রাউন সিমেন্ট, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স, জিপিএইচ ইস্পাত, লে মেরিডিয়ান ঢাকা, হোটেল রেনেসাঁ ঢাকা, আরএফএল গ্রুপ, রবি আজিডাটা, ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান। 

আরও পড়ুন: এআইইউবিতে দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলন

এছাড়াও এআইইউবি’র এলামনাই সদস্যরা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে এবারের ফেয়ারে অংশগ্রহণ করেন। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন। 

এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসময় উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রহমান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড এলামনাইয়ের পরিচালক রুমি তারেক মওদুদ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9