এআইইউবি শিক্ষার্থী হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সাইদুর রহমান আকাশ

সাইদুর রহমান আকাশ © সংগৃহীত

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট দুজন আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আকাশ নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। এর আগে, অনিক (২৮) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। সেই আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে কীভাবে শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করেছে সেই বর্ণনা আমাদের কাছে দিয়েছে। তার বিরুদ্ধেও ৮টি মামলা রয়েছে।’

গ্রেফতার আকাশ শহরের কাশিপুর এলাকার ওমর খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।

এ ঘটনায় নিহত ওয়াজেদের বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে গত রবিবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অনিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9