বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
বিক্ষোভ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন

বিক্ষোভ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন © টিডিসি ফটো

জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারাবাহিক হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর নৰ্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানায়, সম্প্রতি ১২ ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ১৪ ই ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব হত্যাকান্ডকে পরিকল্পিত উল্লেখ করে আগামী দুই কার্য দিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে বিচার, শহীদ শিহান ও শহীদ সীমান্তের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

এসময়ে বক্তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত করেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানোয় সম্মুখ সারি থেকে লড়াই করেছিল। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্তম্ভ। এই স্তম্ভে একের পর এক আঘাত এই বিপ্লবের ওপরেই আঘাতের শামিল। জুলাই বিপ্লবকে রক্ষা ও ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রয়োজনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করা হয় সমাবেশ।

এ সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়।

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর মুখপাত্র আশরাফুল ইসলাম জায়েদ এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব জাহিদুল ইসলাম। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জনাব সিবগাতুল্লাহ।

আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9