নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

১৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM

© জনসংযোগ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন।

ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দ্বায়িত্ব পালন করতে হবে। নবীন শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যেমন যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে তেমনি শিক্ষার্থীদেরকে সময়ের সদ্ব্যবহারও নিশ্চিত করতে হবে। 

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময় । উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হবে।

ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান,আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ী পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। আরো বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, আইএসইউ'র ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নুরুল হুদা। নাফিসা তাবাসসুম ও শোয়েব আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9