আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনার

ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনার © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, সাসটেইনেবিলিটি এবং ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আইএসইউ টেক্সটাইল ক্লাবের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
 
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কস অ্যান্ড স্পেনসারের এরিয়া বিজনেস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং আলিগঞ্জ ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাউসার আলম শিকদার।  

সেমিনারে উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি হলে দেশের কর্মক্ষেত্রে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমবে। আন্তর্জাতিক মানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরিতে আইএসইউ বদ্ধপরিকর।

আইএসইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়াও সেমিনারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9