প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার ডে উদযাপন

০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সেমিস্টার ডে উদযাপন

সেমিস্টার ডে উদযাপন © টিডিসি ফটো

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সেমিস্টার ডে ২০২৪ উদযাপিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।

দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা শুরু হয় একটি দলীয় সংগীতের মাধ্যমে। এরপর ছিল একাধিক একক ও যুগল নৃত্য, দলীয় নৃত্য এবং নেপালি লোকনৃত্য। এছাড়াও ছিল একাধিক বাংলা ও ইংরেজি গানের পরিবেশনা এবং আবৃত্তি l

উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তার নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে বর্তমান ছাত্র-ছাত্রীদের মেলবন্ধন তৈরি করা এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেয়ার জন্য  প্রতি সেমিস্টারেই এই বিশেষ সেমিস্টার ডে আয়োজন করে থাকে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬