প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ড. অনুপম সেন ও প্রো ভিসি ট্রেজার এর পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করে তারা।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ড. অনুপম সেন ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দখলদার মহিউদ্দীন চৌধুরী নিয়োগকৃত সহচর ও তার পুত্র সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সংশ্লিষ্টতায়, ক্ষমতাবলে এই ভার্সিটিকে কুক্ষিগত করে রেখেছে। 

সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও অনুপম সেনের দুর্নীতির অভিযোগ তুলে এক শিক্ষার্থী বলেন, নোফেল আর এই ভিসি অনুপম কোটি কোটি টাকা লুট করেছে এই ভার্সিটি থেকে, আমাদের কোন কোর্স ফুল হওয়ার আগেই তড়িঘড়ি করে সেমিস্টার শেষ করে দিয়েছে, আমাদের দাবি একটাই এই হাসিনার দোসর অনুপমের পদত্যাগ করতেই হবে।

পরবর্তীতে বিকেল ৪ টার দিকে কর্মসূচি স্থগিত করে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ সকল ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়ে গেট ফটকে সিলগালা করে দেয় শিক্ষার্থীরা।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬