আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ

০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
চ্যাম্পিয়ন ট্রপি হাতে উচ্ছ্বসিত বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।

চ্যাম্পিয়ন ট্রপি হাতে উচ্ছ্বসিত বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ক্লেমন স্পোর্টস যৌথভাবে আয়োজিত ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা সিএসই বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে। 

এ দিন ম্যাচের আগে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ নির্ধারিত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক সিয়াম আহমেদ। জয়ের জন্য ৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফার্মেসি বিভাগ নির্ধারিত ৫.২ ওভারে ২  উইকেটের বিনিময়ে ৪৫ রান করতে সক্ষম হয়।

আরও পড়ুন: দেশে বাড়ছে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা

দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আকাশ আহমেদ। ফাইনাল এবং পুরো টুর্নামেন্টে অসামান্য ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ফার্মেসী বিভাগের আকাশ আহমেদ।

খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ'র রেজিস্ট্রার ব্রি.জে. মাহাবুবুল হক (অব.), টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিক ইকবাল, বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানগন। এছাড়া বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগন মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9