মালয়শিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি প্রতিনিধিদলের

২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
মালয়শিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন

মালয়শিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস এর আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়েছেন। 

সফরকালে ইউজিসি প্রতিনিধিদল ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাতুক সিতি হামিসাহ বিনতি তাপসীর, বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। 

আজ বুধবার (২৭ নভেম্বর) ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সফরে ইউজিসি চেয়ারম্যান ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. ফখরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার ও তাহমিনা রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

এই পরিদর্শনে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষার নানা দিক, বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ান শিক্ষার সুযোগ লাভের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মালয়েশিয়ান উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬