ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মানব উন্নয়ন বিষয়ক সেমিনার

০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM
সেমিনারে অতিথিদের ক্রেস্ট  প্রদান করছে

সেমিনারে অতিথিদের ক্রেস্ট প্রদান করছে © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটিতে ‘টেকসই মানব উন্নয়ন’ বিষয়ের ওপর এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ধানমন্ডি ক্যাম্পাসে সেমিনারটির আয়োজন করে। 

উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি মো. ফুয়াদ হোসেন সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম। তিনি উন্নয়নকে টেকসই করার জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক উন্নয়ন ও পরিবেশগত উন্নয়ন অপরিহার্য বলে মত প্রকাশ করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ এম এম হামিদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আর্ন্তজাতিক) অধ্যাপক ড. ফখরে হােসেন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাফি আল মাহমুদ, ফয়সাল আকবর, নিয়ামত আলী এনায়েত, আরভী আল সৃজন প্রমুখ। 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬