প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বিজনেস ফেস্ট অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিজনেস ফেস্ট-২০২৪

বিজনেস ফেস্ট-২০২৪ © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠোনের আয়োজন করা হয়। 

উদ্বোধনী নৃত্য এবং ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করার মধ্য দিয়ে বিজনেস ফেস্টের  দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মো. জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার অ্যান্ড কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

ফেস্টের দ্বিতীয় দিনে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের কর্পোরেট এইচআর হেড এম. সাব্বির আলী।

বিশেষ আকর্ষণে ছিল ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাজন হোসেনের মনমাতানো কনসার্ট এবং প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থীদের আয়োজিত একটি বিশেষ নাটক। নাটকের মূল উদ্দেশ্য ছিল আদিবাসীদের উচ্চতর শিক্ষার জন্য তারা শহরে কি কি সমস্যার সম্মুখীন হয় এবং কি কি সুযোগ সুবিধা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দিয়ে থাকে তা ফুটিয়ে তোলা।

এরপর শুরু হয় পুরস্কার বিতরণী, যারা কেস স্টাডি এবং বিজনেস কম্পিটিশন এ অংশ গ্রহণের মাধ্যমে বিজয়ী হয় তাদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করা হয় যা তাদের ভবিষ্যৎ বিকাশে সহায়তা করবে।

উল্লেখ্য, দুইদিন ব্যাপী বিজনেস ফেস্টের প্রথম দিন (৬ নভেম্বর) দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে ছিল নানা আয়োজন, বিজনেস এক্সপো, করপোরেট কোচিং বুথ এবং বিশিষ্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ পিএলসি’র করপোরেট এফেয়ারস এন্ড সিকিউরিটি ম্যানেজার মেজর একেএম হাবিবুল হকের (অব.) সাথে ‘মিট দি লিডার’ সেমিনার। করপোরেট কোচিং বুথে তিনজন (৩) করপোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ফিন্যান্স থেকে ইউএসএআইডি এর সর্দার মুনিম ইবনা মহসিন, এইচআরএম থেকে স্টার সিনেপ্লেক্স এর এইচআর হেড এন্ড এডমিন এইচআর লায়লা নাজনীন এবং ওয়ার্ল্ড ব্যাংকের মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসাইন কোচিং বুথ এ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের লক্ষ্য কি, রিয়েলিটি কি, অপশন কি কি আছে এবং ভবিষ্যতে তারা তাদের নিজেদের কোথায় দেখতে চায় সব শুনে এবং সেই অনুযায়ী তাদের গাইডলাইন দেন। এইভাবে বিভিন্ন রকম গাইডলাইন সুযোগ-সুবিধা, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর এ আয়োজনটি সমাপ্ত হয়।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9