গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

২৬ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM

© টিডিসি ফটো

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কলেজ গেট এলাকায় কাভার্ডভ্যান চাপায় নাইম হাসান (২৩) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম হাসান রাজধানীর উত্তরার আইইউবিটির (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। সে টঙ্গীর কলেজ গেট এলাকা আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে নাইম হাসান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা সাড়ে ১২টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬