আন্দোলনে গুলিবিদ্ধ এআইইউবির শিক্ষার্থী শিপুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

১৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রবিউস সানী শিপু

রবিউস সানী শিপু © টিডিসি

আশুলিয়ার শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর শিক্ষার্থী রবিউস সানী শিপুর ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তিনি সাভারের এনাম মেডিকেলে ভর্তি আছেন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘রবিউস সানী শিপু গণ-অভ্যুত্থানে লাগা গুলি এখনো পেটে বহন করে চলেছে। আওয়ামী সন্ত্রাসীরা তার পেটে আঘাত করে রক্তপাত ঘটিয়েছে। আমরা এনাম মেডিকেলে শিপুর সঙ্গে আছি।’
 
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের দুই মাস পরও এসব সন্ত্রাসী এখনো কীভাবে দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে তার জবাব সরকারকে দিতে হবে। সবাই মাঠে নামার প্রস্তুতি নিন। আমাদের সহযোদ্ধার প্রতিটি রক্তের হিসাব আমরা নেব। একজন সন্ত্রাসীকেও মুক্ত থাকতে দেয়া যাবে না।’

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close