কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস পুরস্কার পেলেন এআইইউবি শিক্ষার্থী সারওয়াত

০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
পুরস্কার গ্রহণ করছেন শাহিরা সারওয়াত

পুরস্কার গ্রহণ করছেন শাহিরা সারওয়াত © টিডিসি ফটো

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস (সিএএ) পুরস্কার ২০২৪ অর্জন করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী শাহিরা সারওয়াত। সিএএ পুরস্কার ২০২৪-এ ‘সিএএ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ বিভাগে বিশেষ এই স্বীকৃতি অর্জন করেন এআইইউবির এই শিক্ষার্থী।

পুরস্কারটি চূড়ান্ত বর্ষের আর্কিটেকচার শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পকে স্বীকৃতি প্রদান করে। শাহিরা সারওয়াতের থিসিস প্রকল্প ছিল ‘হেরিটেজ স্যাংচুয়ারি ফর জিওলজি’। আর্কিটেকচার বিভাগের শিক্ষক আশিক ভাসকর মান্নান এবং ইরফাত আলমের তত্ত্বাবধানে থিসিস সম্পন্ন হয়েছে। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করেছেন আর্কিটেকচার বিভাগের শিক্ষক আরেফীন ইব্রাহীম। 

জাফলংয়ের অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সংরক্ষণের উপর ভিত্তি করে এই থিসিসটি রচিত হয়েছে, যা সিলেট অঞ্চলের ঐতিহ্য এবং পরিবেশগত সংরক্ষণকে প্রাধান্য দেয়। সিএএ-এর প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড বিভাগে ২০২৪ সালে ৬৪টি এন্ট্রির মধ্যে মিস শাহিরা সারওয়াত তার কাজের জন্য প্রশংসা অর্জন করেছেন। 

এ বছর সিএএ বিভিন্ন বিভাগে মোট ১৫৯টি আবেদন জমা পড়েছে, যেখানে বিশ্বের ১২টি দেশের ৫টি অঞ্চলের বিজয়ী রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হয়। সিএএ-এর বিচারক স্থপতি মো. রফিক আজম ঢাকায় শাহিরা সারওয়াতের হাতে প্রশংসাপত্র তুলে দেন। এছাড়াও, শাহিরা সারওয়াতের প্রকল্পটি আর্কেশিয়া থিসিস অফ দ্যা ইয়ার ২০২৪-এর চূড়ান্ত রাউন্ডের জন্য মনোনীত হয়েছে, যেখানে এটি জাতীয় পর্যায় থেকে নির্বাচিত তিনটি শীর্ষ প্রকল্পের মধ্যে অন্যতম। 

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9