সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM

© সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) সোমবার (৭ অক্টোবর) এসইইউ মাল্টিপারপাস হলে একটি আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, পণ্ডিত, আইনজ্ঞ এবং বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উন্নত দেশের শিক্ষা পদ্ধতির আলোকে আমাদের দেশের শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার যথাযথ উন্নয়নকে একটি জাতির অগ্রগতির প্রধান সূচক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং বিজনেস স্টাডিজ স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ১৯টি শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬