বিইউবিটির নতুন উপাচার্য অধ্যাপক শওকত আলী

০১ অক্টোবর ২০২৪, ১১:১৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
বিইউবিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী

বিইউবিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে প্রায় তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক ড. এ বি এম শওকত আলীর। বিইউবিটিতে যোগদানের আগে তিনি ফিজি দ্বীপপুঞ্জের ইউনিভার্সিটি অব ফিজির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ড. এ বি এম শওকত আলী ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। ১৯৯৭ সাল থেকে দেশ ও বিদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: তিন উপায়ে অস্থায়ী হল ব্যবস্থার কথা ভাবছে জবি প্রশাসন

অধ্যাপনা ছাড়াও কম্পিউটার বিজ্ঞানী, তথ্য বিশ্লেষক এবং লেখক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। স্বনামধন্য এ অধ্যাপকের উপাচার্য হিসেবে যোগদানে বিইউবিটি পরিবার আনন্দিত বলে জানানো হয়েছে।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9