‘জলাতঙ্ক নির্মূলে রাস্তার পশুদেরও টিকা দেয়া উচিত’

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
‘জলাতঙ্ক নির্মূলে রাস্তার পশুদেরও টিকাপ্রদান করার উচিত’

‘জলাতঙ্ক নির্মূলে রাস্তার পশুদেরও টিকাপ্রদান করার উচিত’ © টিডিসি ফটো

জলাতঙ্ক নির্মূলে গৃহপালিত পশুর পাশাপাশি রাস্তার পশুদেরও টিকাপ্রদান করার উচিত বলে মন্তব্য করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো.জহিরুল ইসলাম খান। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়টিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে তিনি এ কথা বলেন। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন, সকল প্রতিবন্ধকতা নিরসন।’

অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘জলাতঙ্ক নির্মূলের দায়িত্ব পৌরসভা, সিটি কর্পোরেশন হতে ন্যস্ত থাকলেও তাদের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাওয়া যায় না। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জলাতঙ্ক রোগ অনেক অনেকাংশে কমে আসতো।’

এ বিষয়ে অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের প্রভাষক ডা. রুকনুজ্জামান বলেন, ‘জলাতঙ্ক দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা তৈরি। সাধারণত বণ্যপ্রাণীর মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে। যেহেতু, এটি মরণব্যাধি তাই আমাদের আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। কুকুর হলো বাস্তুতন্ত্রের অংশ। তাই, বেওয়ারিশ কুকুর নিধন না করে ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব।’

সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার পোষ্যপ্রাণীর মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইন নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন?
  • ০৩ এপ্রিল ২০২৬
অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • ০৩ এপ্রিল ২০২৬
দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬