ইউজিসি চেয়ারম্যানের সাথে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
ইউজিসি চেয়ারম্যানের সাথে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সাথে মানারাত ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। 

এছাড়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।  

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9