শিবির ও ছাত্রদলের ভিপি-জিএস-এজিএস প্রার্থীর এখন পর্যন্ত ভোট ব্যবধান কত?

০৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM
জকসুর শীর্ষ তিন পদের প্রার্থীরা

জকসুর শীর্ষ তিন পদের প্রার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস তথা তিনটি গুরুত্বপূর্ণ পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে এখনও ১৬টি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় চূড়ান্ত ফল নিয়ে উত্তেজনা ও কৌতূহল রয়েছে।

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২,৬৯১ ভোট। এ ক্ষেত্রে রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন ১২৮ ভোটে।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২,৯৮২ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,২৩৯ ভোট। এখানে আব্দুল আলিম আরিফ এগিয়ে আছেন ১,৭৪৩ ভোটে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধান। 

এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২,৬৫৯ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল পেয়েছেন ২,৩৬০ ভোট। এ পদে মাসুদ রানা এগিয়ে আছেন ২৯৯ ভোটে।

২৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে, তিনটি প্রধান পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও ভিপি ও এজিএস পদে ব্যবধান তুলনামূলকভাবে কম। ফলে বাকি ১৬টি কেন্দ্রের ফলাফল চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের মতে, শেষ দফার ফল প্রকাশের আগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পুরোপুরি খোলা থাকছে।

এর আগে সর্বশেষ ২৩ নং কেন্দ্র তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউট, ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণিত বিভাগের ফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ওই ফলাফল ভিপি পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউটে রিয়াজুল ইসলাম : ৯৭ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব : ৯২ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ১০২ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৪৪ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ৯১  (ছাত্রশিবির) ও তানজিল: ৮৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

২২ নং কেন্দ্র তথা ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব ৭৭ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৭৮ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা ৩২ (ছাত্রদল); এজিএস পদে মাসুদ রানা ১৫৩ (ছাত্রশিবির), তানজিল  ১২৫ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এছাড়াও ২১ নং কেন্দ্র তথা গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম : ২০৩  (ছাত্রশিবির), একেএম রাকিব : ১১১ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ২১৫ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৫৯ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ১৮১  (ছাত্রশিবির) এবং তানজিল: ১১০ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9