আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ PM
শিবির ও ছাত্রদল-অধিকার সমর্থিত প্যানেল

শিবির ও ছাত্রদল-অধিকার সমর্থিত প্যানেল © সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ১৬ কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ৩ কেন্দ্রে প্রকাশিত ফলাফলসহ মোট ফলে ভিপি পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। কেন্দ্র তিনটিতে জিএস ও এজিএস পদেও এগিয়ে রয়েছেন সংগঠনটির নেতা আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা।

এর মধ্যে ২৩ নং কেন্দ্র তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউট  আনুষ্ঠানিক ফলাফল ভিপি পদে রিয়াজুল ইসলাম : ৯৭ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব : ৯২ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ১০২ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৪৪ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ৯১  (ছাত্রশিবির) ও তানজিল: ৮৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

২২ নং কেন্দ্র তথা ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব ৭৭ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৭৮ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা ৩২ (ছাত্রদল); এজিএস পদে মাসুদ রানা ১৫৩ (ছাত্রশিবির), তানজিল  ১২৫ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এছাড়াও ২১ নং কেন্দ্র তথা গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম : ২০৩  (ছাত্রশিবির), একেএম রাকিব : ১১১ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ২১৫ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৫৯ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ১৮১  (ছাত্রশিবির) এবং তানজিল: ১১০ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এর আগে সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে আসনটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। এক ভোটও পায়নি শিবিরের জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।

বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীতসহ বেশ কয়েকটি বিভাগের ফল প্রকাশ করা হয় এর আগে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9