ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ © সৌজন্যে প্রাপ্ত

ইউজিসি চেয়ারম্যানের সাথে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ইউজিসি অফিসে এই সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এনামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়াজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, প্রভোস্ট চ্যান জো জিম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।

দ্বিপাক্ষিক এই আলোচনার পাশাপাশি সাক্ষাৎকালে প্রফেসর এনামুল হক ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের ধারা অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার মানদন্ড বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। 

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now