রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটি শিক্ষার্থীর মৃত্যু

৩১ আগস্ট ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
আহসানুল ইসলাম দিপ্ত

আহসানুল ইসলাম দিপ্ত © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ঢাকা-ময়মনসিংহ বিশ্বরোডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসানুল ইসলাম দিপ্ত (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এলে আজ শনিবার (৩১ আগস্ট) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দিপ্ত।

জানা গেছে, দিপ্ত গাইবান্ধা সদরের শহিদুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকতেন। 

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আগস্টিন মিলটন ডি কষ্ট্রা জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দিপ্তকে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায়।

উপপরিদর্শক আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9