বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়

২৮ আগস্ট ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
এপিইউবির সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশনের মতবিনিময়।

এপিইউবির সঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশনের মতবিনিময়। © সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নতুন সভাপতি ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং নতুন মহাসচিব আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশনের সদস্যরা। 

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বনানীতে এপিইউবির স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এপিইউবির নব-নির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদীনকে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে এসোসিয়েশনের স্মারক প্রকাশনা ‘সংযোগ’ তাদের হাতে তুলে দেয়া হয়।

আরও পড়ুন : ১৫ শতাংশ ইনকাম ট্যাক্স প্রত্যাহারসহ ৯ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

মতবিনিময় সভায় এপিইউবির নব-নির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে, জনমত গঠনে এবং  মিডিয়া সামলানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর সম্পাদনে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয়। তিনি নেগেটিভ প্রপাগান্ডার বিরুদ্ধে পেশাদারিত্বের সঙ্গে সম্মিলিতভাবে সবার ভয়েস রেইজ করার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি আরো বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের কোন সহায়তা ছাড়া নানা ক্ষেত্রে বিশেষ করে কোয়ালিটি, কমপ্লায়েন্স, র‌্যাংকিংয়ে অনেকক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়কেও ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব সাফল্যগাঁথা মিডিয়াতে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

আরও পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে সবুর খান ও ইশতিয়াক আবেদীন

বিশ্ববিদ্যালয়গুলোর অর্জন, সাফল্য, উন্নয়নের তথ্য প্রচারে এপিইউবি সর্বাত্মক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ড. মো. সবুর খান। প্রয়োজনে মিডিয়া সেল গঠনের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে গোল টেবিল বৈঠক, ইন্টারভিউ, সাপ্লিমেন্ট, বিজ্ঞাপন ইত্যাদির ব্যবস্থা করার পাশাপাশি একটি ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করার ব্যাপারে এপিইউবি অফিসের আগ্রহের কথা জানান তিনি। জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে ট্রেনিং সেশনসহ আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণসহ প্রয়োজনীয় সব ক্ষেত্রে এপিইউবির সহযোগিতা ও সমর্থন থাকবে বলেও জানান তিনি। 
 
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযাগ) বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসারস এসোসিয়েশনের সভাপতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক ইউনাইটেড ইন্টারনাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) আবু সাদত, সিনিয়র সহ-সভাপতি বিজিএমইএ ইউনিভার্সিটিঁ অব ফ্যাশন টেকনোলজির পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক (জনসংযোগ) আবু মিয়া আকন্দ তুহিন, যুগ্মসাধারণ সম্পাদক ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, অর্থ সম্পাদক ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মামুন ঊল মতিন, সহ-অর্থ সম্পাদক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, অফিস সেক্রেটারি নদার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) শেখ মাহাবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সেক্রেটারি আইইউবিএটির পরিচালক (জনসংযোগ) আল আমিন সিকদার শিহাব, প্রচার সম্পাদক সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সাহিত্য ও প্রকাশনা সেক্রেটারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের জনসংযোগ কর্মকর্তা হাসিনা এনজেল ও কো-কালচারাল সেক্রেটারি এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা বদিউর রহমান সোহেল। 

 

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9