মানারাত ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

২১ আগস্ট ২০২৪, ১২:২৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
মানারাত ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

মানারাত ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় © সৌজন্যে প্রাপ্ত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠােনে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিধা-দ্বন্দ্ব ও হতাশা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে। 

তিনি সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, গবেষণা, উন্নত সুযোগ-সুবিধা, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এগুলোকে ধারণ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান এ সময়।

বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের জায়গা উল্লেখ করে তিনি শিক্ষকদেরকে গবেষণাধর্মী কাজের প্রতি মনোযোগী হওয়ারও আহবান জানান এ সময়। 

একই সঙ্গে তিনি শিক্ষা সহায়ক শক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিও তাদের দায়িত্বসমূহ সততা ও নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বেতন কাঠামো সময়ের প্রয়োজনে উন্নত করতে ও সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেয়া হবে বলেও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেন নব নিযুক্ত উপাচার্য। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রাশাসন বিভাগের প্রধান মোঃ মাহাবুব আলম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9