কোটা আন্দোলনে নিহত বিইউএফটি শিক্ষার্থী সেলিমের স্মরণে বিশেষ দোয়া

১২ আগস্ট ২০২৪, ১০:০০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

© জনসংযোগ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র (বিইউএফটি) শিক্ষার্থী মো. সেলিম তালুকদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের স্মরণ এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামণায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়ায় আগত সকলেই নিহত সেলিমের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো: ফারুক হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো: জাকির হোসাইন, উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত সেলিম তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান, ভবিষ্যতে তার পরিবারের একজন সদস্যকে বিনামূল্যে শিক্ষাদান এবং আহতদের চিকিৎসা খরচ দিয়ে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় তাদের পাশে আছে বলে উল্লেখ করেন।

এর আগে সকালে নিহত মো. সেলিম তালুকদারের স্মৃতি রক্ষা ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিইউএফটি মুক্তমঞ্চ “শহিদ সেলিম মুক্তমঞ্চ” নামে ঘোষণা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব ও ট্রাস্টি বোর্ডের সদস্য মশিউল আজম সজল। পরে সকলেই বিইউএফটি শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে একাত্মতা জানাতে উত্তরার বিভিন্ন স্থানে একত্রিত হন।   

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9