ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আখতার

০১ নভেম্বর ২০১৮, ০৮:১৮ PM
অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন

অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন © টিডিসি ফটো

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন। বৃহস্পতিবার তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস মাহমুদ, ডিন, বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন বিষয়ে পিএইচডি এবং যুক্তরাজ্যের এ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬