জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ, শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালেেয়র (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে মেজর (অবসরপ্রাপ্ত ) আব্দুল মান্নানের উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বেলা ১২টার দিকে কাঠাল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা জবি উপাচার্যের বিরুদ্ধে মান্নানের উকিল নোটিশকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা মান্নানের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমর্রত সাংবাদিকদের সংগঠন জবি সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে উকিল নোটিশ প্রেরণের কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬