তরুণদের বিশ্ব নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে হবে

৩০ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM
ইউল্যাব ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন স্পিকার

ইউল্যাব ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন স্পিকার © টিডিসি ফটো

তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের বিশ্ব নেতৃত্ব দেয়ার উপযোগী করে গড়ে তুলতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে ইউনিভারসিটি অব লিবারেল আর্টস- এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তরুণদের প্রতি এই অহ্বান জানান স্পিকার। 

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের প্রত্যেক নাগরিক তথ্য-প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই তরুণ প্রজন্মকে বিশ্বে নেতৃত্ব দিতে তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।’

ড. শিরীন শারমিন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান কেন্দ্র। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে সহনশীল পর্যায়ে খরচের মধ্যে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।’মৌলিক শিক্ষার পাশাপাশি বিশেষায়িত শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন স্পিকার। শিক্ষার্থীদেরকে গুণগত উচ্চশিক্ষা প্রদান করায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ইউল্যাব ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় অধ্যাপক এ্যামিরেটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।অনুষ্ঠানে শুরুতে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬