আইইবি সনদ পেল ড্যাফোডিলের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

৩০ অক্টোবর ২০১৮, ০৩:২৮ PM

ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন অব বাংলাদেশের (আইইবি) এক্রিডিটেশন সনদ পেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণত বেশ কয়েকটি মানদন্ড অনুসরণ ও যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আইইবির সহযোগি প্রতষ্ঠান বোর্ড অব এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ সনদ প্রদান করে থাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগ এক্রিডিটেশন প্রাপ্তির সবকটি মানদন্ড সঠিকভাবে অনুসরণ করার ফলে এ সনদ অর্জন করতে পেরেছে। এ সনদ প্রাপ্তির ফলে এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সম্পন্ন শিক্ষার্থীরা আইইবির সদস্য হতে পারবেন। এবং সদস্য হওয়ার কারণে আইইবির নির্বাচন সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে টেক্সটাইল শিক্ষায় দক্ষ গ্রাজুয়েট তৈরি করে আসছে এবং এই গ্রাজুয়েটরা বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

 

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬
মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপ…
  • ১০ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
  • ১০ আগস্ট ২০২৬
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬