জন্মদিন উপলক্ষে ডিএনসিসি মেয়রকে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের শুভেচ্ছা

০১ জুলাই ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM

© সংগৃহীত

জন্মদিন উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। সোমবার (১ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন। 

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানান মেয়র ও একই সঙ্গে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের ন্যায় আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে আহবান জানান। 

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামীতে দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬