সাউথইস্ট ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মাঝে সমঝোতা চুক্তি

০১ জুলাই ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM

© সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সোমবার (১ জুলাই) পুলিশ স্টাফ কলেজের আইসিসিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ডিরেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, পুলিশ স্টাফ কলেজের এসডিএস (প্রশিক্ষণ), ড. এ. এফ. মাসুম রব্বানী; সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাশার (অব.); এবং এসইইউ বোর্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল উপস্থিত ছিলেন।

এই চুক্তির আলোকে সাউথইস্ট ইউনিভার্সিটি এসইইউ এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম যেমন- সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন করবেন। উভয় প্র্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার হবে যা সমৃদ্ধ জ্ঞান এবং দক্ষতার পরিবেশকে উৎসাহিত করবে।

 
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9