ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

২৯ জুন ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে শনিবার (২৯ জুন) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্স ও এলামনাই এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড. এ কে এনামুল হক।  

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশীদ, প্রভোস্ট চ্যান জো জিম এবং ফ্যাকাল্টি অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্টের সম্মানিত প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনফরমেশন সিস্টেমস প্রোগ্রামের শিক্ষার্থী ম্যাকবেথ লরেঞ্জ রদ্রিগেজ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে এনামুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বরাবরই বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনগোষ্ঠীকে পরিণত করতে বদ্ধপরিকর। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী আলো ছড়াবে – এ আমার দৃঢ় বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট চ্যান জো জিম শিক্ষার্থীদের জাতি গঠনে নিজেদের নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যত স্বপ্ন পূরণের জন্য বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আন্তরিকতার সাথে কাজ করতে অনুপ্রাণিত করেন। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিগত সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ডিনস লিস্টে স্থান পাওয়া বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। 

সম্মাননা প্রদান পর্ব শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান সম্মাননাপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তারা সকলেই ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9