ফের ভর্তি মেলা শুরু গ্রিন ইউনিভার্সিটিতে, চলবে ৫ জুলাই পর্যন্ত

২৮ জুন ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস © সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ের ভর্তি মেলা ফের শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। মেলা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১০ শতাংশ (সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত) ওয়েভারে ফল সেমিস্টার ২০২৪-এ ভর্তি হতে পারবেন। 

ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে- সিএসই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।

বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সর্বোচ্চ ১০০% পর্যন্ত ওয়েভার পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল, করপোরেট গ্রুপে ভর্তি হলেও রয়েছে আকর্ষণীয় ৪০% পর্যন্ত ওয়েভার। এসব ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১০% ওয়েভার প্রদান করা হচ্ছে ভর্তি মেলায়। ভর্তির জন্য শিক্ষার্থীরা ইউনিভার্সিটির পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাস বা শেওড়া পাড়াস্থ সিটি ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

বর্তমানে ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে গ্রিন ইউনিভার্সিটির পাঠদান চলছে। রয়েছে হোস্টেল সুবিধা, ইনডোর গেমসসহ অন্যান্য সুযোগ-সুবিধা। ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। ইউএস-বাংলা গ্রুপের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সিজিপিএ ও ইংরেজিতে দক্ষ হলে ইউএস-বাংলা এয়ারলাইন সহ গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা থাকা সাপেক্ষে চাকরি পাচ্ছেন গ্রিনের গ্রাজুয়েটরা।

ভর্তির জন্য যোগাযোগ করা যাবে- ০১৩২৪৭১৩৫০২, ০১৩২৪৭১৩৫০৩-০৪, ০১৩২৪৭১৩৫০৮ নাম্বারে।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘মিথ্যা নাকি অসত্য’ বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬