ব্রেন ইনফেকশনে আক্রান্ত হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

২৭ জুন ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
আল হাসান রাকিব

আল হাসান রাকিব © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আল হাসান রাকিব মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়। রাকিব অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ-২৪ ডট কম- এ মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাকিবের সহপাঠী কৌশিক রয় জানান, বেশ কিছুদিন ধরে মাথা ব্যাথায় ভুগছিলেন রাকিব। সম্প্রতি তার ব্রেন ইনফেকশন ধরা পড়ে। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।  সেখান থেকে রাকিবকে খুলনায় নিয়ে যাওয়া হয়। খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রাকিব অত্যন্ত প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল ছিলেন। বন্ধুদের সব সময় মাতিয়ে রাখতেন। তার এমন অকাল মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছি না।

চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬