এআইইউবি এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২৭ জুন ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
এআইইউবি এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এআইইউবি এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) নৌ সদর দপ্তরে এআইইউবি  ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পাঁচ বছরের জন্য এই সমঝোতা স্মারকের ফলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং উন্নয়নের সুযোগ বৃদ্ধি পাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এআইইউবির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-৩৩ কে প্রতিফলিত করে যার লক্ষ্য মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে একটি জ্ঞানের কেন্দ্রে পরিণত করা। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ও তাদের পরিবার এআইইউবিতে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌ শিক্ষা পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন এম শামছুজ্জামান ভ‚ঞা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং এআইইউবি এর প্রকৌশল অনুষদের ডিন ড. এ বি এম সিদ্দিক হোসেন ও এআইইউবি এর রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পরিদপ্তরের পরিচালক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী তার বক্তৃতায় দেশের উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে নৌবাহিনীর অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি এআইইউবির শিক্ষার মনোরম পরিবেশ তুলে ধরেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে নতুন দিগন্ত উন্মোচন করবে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এআইইউবি এবং নৌবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে।

এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান বলেন, এআইইউবি এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে প্রথম এই ধরনের সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। তিনি শিক্ষা, গবেষণা, সম্মেলন, উন্নয়ন সহ সহযোগিতার ক্ষেত্রগুলির রূপরেখা প্রদান করেন।

কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence